1. news@gmail.com : news :

হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশে যে বার্তা দিলেন জামায়াত আমির

  • Update Time : Saturday, July 19, 2025
জামায়াতে ইসলামী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। পরে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক সব ধরনের পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। চেকআপে গুরুতর কিছু ধরা পড়েনি বা সমস্যা দেখা যায়নি বলে জানান তারা।

পরে সন্ধ্যায় হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দেন জামায়াত আমির।

বার্তায় জামায়াত আমির বলেন, আমার খারাপ লাগে, এত বড় একটা অয়োজনে আপনারা সারা দিন ধরে ছিলেন, জাতির জন্য আমি মনের কথা স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি। এটা আল্লাহর ইচ্ছা। এরপরও শেষমেষ দুটি কথা বলার চেষ্টা করেছি। আগামীতে সুযোগ আসবে আরও কথা বলা যাবে।

তিনি আরও বলেন, আপনাদের মাধ্যমে দেশে-বিদেশে যারা আমার এ সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, সবাইকে সালাম ও কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন যত দি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It