1. news@gmail.com : news :

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

  • Update Time : Sunday, November 15, 2026

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ঢাকা নর্থ জোনের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর ২০২৬, শনিবার রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান।

সভায় ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। নতুন উদ্যমে ব্যাংককে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে মানসম্মত ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ব্যাংকের প্রতিটি কার্যক্রমে শরিয়াহর নীতি ও মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রার মূল শক্তি তার জনবল ও সম্মিলিত প্রচেষ্টা। ব্যাংকের প্রতিটি শাখা ও কর্মকর্তাকে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি, মানসম্মত আমানত সংগ্রহ, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং উন্নত সেবা নিশ্চিত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে আরও শক্তিশালী, আধুনিক ও টেকসই ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান বলেন, ব্যাংকের সঙ্গে যুক্ত সবাই একটি পরিবারের সদস্য। পারস্পরিক যোগাযোগ, অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে এ টাউন হল মিটিং। তিনি শাখা ব্যবস্থাপকদের ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আরও মনোযোগী হওয়ার নির্দেশনা দেন। এ সময় খেলাপি বিনিয়োগ আদায় ও পরিচালন ব্যয় সংকোচনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এস এম আবু জাফর ও সৈয়দ আবুল হাশেম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ। ঢাকা নর্থ জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজিবর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সভায় প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে ঢাকা নর্থ জোনের ৩৩টি শাখা ও ৬টি উপশাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It