পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০.১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি ১৯ পয়সা লোকসান হয়েছিল (পুনর্মূল্যায়িত)।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৭৩ পয়সা।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৪৭ পয়সা, যা আগের বছর ছিল ৫০ পয়সা (পুনর্মূল্যায়িত)।
আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি বরিশালের করাপুরের রায়পাশা রোডে অবস্থিত নিসর্গ রিসোর্টে সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর ২০২৬।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply