1. news@gmail.com : news :

ইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারি

  • Update Time : Sunday, November 15, 2026

বাহরাইনে দ্বিতীয়বারের মতো হামলার সতকর্তা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্ভাব্য হামলার কারণে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদস্থানের কাছে চলে যাওয়া এবং সরকারি তথ্য অনুযায়ী চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে প্রথমে হামলার সতর্কতা জারি করে মানামা। এরপর দ্বিতীয়বারের মতো একই রকম সতর্কতা দেয় দেশটি।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। বার্তাসংস্থাটি বলেছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিনিদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

এরমধ্যে দেশটির উত্তরাঞ্চলের সালমান নামে এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি-মার্কিনিদের যৌথ হামলার পর বাহরাইনের রাজধানী মানামাসহ বিভিন্ন জায়গায় ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। এরমধ্যে দেশটির অন্যতম বড় একটি হোটেলও ছিল। ইরান পরবর্তীতে জানায়, যুক্তরাষ্ট্রের সেনারা নিজেদের ঘাঁটি ছেড়ে ওই হোটেলে আশ্রয় নিয়েছে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে টানা ৪০দিন হামলা ও পাল্টা হামলা চালানোর পর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান-যুক্তরাষ্ট্র। তবে এটি আর সফলতার মুখ দেখেনি। যদিও এখন হামলা বন্ধ আছে।

তবে গত কয়েকদিনের মধ্যে বাহরাইনে দ্বিতীয়বারের মতো আবারও হামলা চালিয়েছে ইরান। নতুন এ হামলা কী কারণে করা হয়েছে সেটি এখনো জানা যায়নি।

এর আগে দুদিন আগে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডারকে ড্রোন দিয়ে টার্গেট করে ইরান। তাদের হরমুজগান প্রদেশের সিরিকের টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলার পর ইরান পাল্টা এ হামলা চালায়।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It