1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক ও ফেয়ার টেকনোলজি (হুন্দাই) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : Thursday, November 12, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ফেয়ার টেকনোলজি লিঃ (হুন্দাই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই স্মারকের আওতায় ফেয়ার টেকনোলজি লিঃ (হুন্দাই) এর গ্রাহকরা সহজ শর্তে সাউথইস্ট ব্যাংকের গাড়ির লোন সুবিধা উপভোগ করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেকান্দার-ই-আজম এবং ফেয়ার গ্রুপের হেড অফ ট্রেজারি মোঃ জাহিদুল কবীর তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় সাউথইস্ট ব্যাংক পিএলসি’র রিটেইল ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল কাদের এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It