1. news@gmail.com : news :

দেশে ফিরলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

  • Update Time : Thursday, July 30, 2026

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক। যদি তিনি দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করতে চান, সেটি তার অধিকার। তবে দেশে প্রবেশের পর আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনের বাইরে কিছুই করা হবে না।’

শেখ হাসিনার পাসপোর্ট না থাকলে তিনি কীভাবে দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তিনি কীভাবে আসবেন, সেটি তার বিষয়। আমাদের দায়িত্ব হলো, তিনি বাংলাদেশের আওতায় এলে আইন যে ক্ষমতা দিয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া।’

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিষয়টি এখনো সরকারের আনুষ্ঠানিক আলোচনায় আসেনি। তিনি জানান, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

তিনি আরও বলেন, যেহেতু সংবিধান অনুযায়ী সর্বশেষ অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন আহ্বান করতে হবে এবং রাষ্ট্রপতি নির্বাচনের সময়সীমাও এর মধ্যে পড়ে, তাই আপাতত বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না। তবে প্রয়োজন হলে সরকার বিশেষ অধিবেশন আহ্বান করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It