1. news@gmail.com : news :

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপান, প্রধানমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস

  • Update Time : Wednesday, October 28, 2026

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জাপান। দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বাড়াতে জাপান আগ্রহী।

বুধবার (২৮ অক্টোবর) জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন আকাজাওয়া রিয়োসেই।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে আলোচিত সহযোগিতার বিভিন্ন খাত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। এ সময় জাপানি ব্যবসায়ী মহলে বাংলাদেশের প্রতি বিদ্যমান বিনিয়োগ-আগ্রহ কাজে লাগিয়ে দেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া উভয়েই দুইবার করে জাপান সফর করেছেন। তাঁদের সময় থেকেই বাংলাদেশ-জাপান সম্পর্কের বিকাশ ও অগ্রগতির ধারাবাহিকতা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি এই ঐতিহ্যকে এগিয়ে নিতে চান এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It