1. news@gmail.com : news :

নতুন দায়িত্বে ফজলুর রহমান

  • Update Time : Friday, July 31, 2026
- .

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সরকার সম্প্রতি নতুন এই নির্বাহী কমিটি গঠন করেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুযায়ী কমিটিটি পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত ৮ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এ ছাড়া পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই নির্বাহী কমিটি ট্রাস্টের আইন ও বিধিমালা মেনে দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাস্টি বোর্ডের অর্পিত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে। একই সঙ্গে ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, নতুন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের গতিবিধি পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন ও হিসাব নিরীক্ষার দায়িত্বও পালন করবে এই কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রথমবারের মতো আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক শ্রেণিকৃত ঋণ আদায়ে সাফল্যের স্বীকৃতি পেলেন রূপালী ব্যাংকের কর্মকর্তারা ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সেপ্টেম্বরের ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা আরবিএস বাস্তবায়ন ও নিয়ন্ত্রক প্রত্যাশা নিয়ে যমুনা ব্যাংকের কর্মশালা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ১২৯ কোটি টাকার বিদেশে পাচার করা সম্পদ থেকে কর আদায়ে ৭ সদস্যের কমিটি আজকের স্বর্ণের দাম: ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It