1. news@gmail.com : news :

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চাইলেন শেখ হাসিনা

  • Update Time : Monday, November 9, 2026

ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) পাঠানো এক চিঠিতে তাঁর আইনজীবীরা এ আবেদন করেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এ বিষয়ে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হাসিনার এ পদক্ষেপকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি পাঠান। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় তাঁর পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে হাসিনার বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নেওয়ার কথাও উল্লেখ করেন আইনজীবীরা।

এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে নির্বাসনে থাকা হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

দীর্ঘ প্রায় দুই দশক বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। তাঁর দল আওয়ামী লীগ একসময় দেশের বৃহত্তম রাজনৈতিক দল হলেও ক্ষমতাচ্যুতির পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলের অনেক নেতা-কর্মী কারাবন্দি, আবার অনেকে ভারতে কিংবা অন্য দেশে অবস্থান করছেন।

হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে তাঁর ভারতে অবস্থানকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, প্রত্যাবর্তনের উদ্যোগে সেই সম্পর্কের ওপরও প্রভাব পড়তে পারে। রয়টার্সের প্রতিবেদনে এসব সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বেস্ট লাইফে ফরিদুলের সিন্ডিকেটের দাপট! ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসির বোর্ড সভা ১২ নভেম্বর ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চাইলেন শেখ হাসিনা স্বপ্নের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ, গুরুত্ব টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে রমজানে ১১ পণ্য আমদানির এলসি শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It