1. news@gmail.com : news :

বেস্ট লাইফে ফরিদুলের সিন্ডিকেটের দাপট!

  • Update Time : Monday, November 9, 2026

একের পর এক অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও নানা কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফরিদুল আলমের বিরুদ্ধে এবার বেস্ট লাইফ ইন্স্যুরেন্সে চরম দুর্নীতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। যমুনা লাইফসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ডের পর গত বছরের ডিসেম্বরে তিনি বেস্ট লাইফ ইন্স্যুরেন্সে যোগ দেন। ব্যবসায়িক কোনো অগ্রগতি বা সাংগঠনিক দক্ষতা দেখাতে না পারলেও সিইও নুরুল ইসলামের অদৃশ্য আশ্রয়ে বহাল তবিয়তে রয়েছেন তিনি।

চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছেন ফরিদুল আলম। বর্তমানে তার অধীনে গাজীপুর অঞ্চলে মো. আব্দুস সালাম, মো. জাহিদুল ইসলাম সুমন, আইয়ুব আলী, আমিনুল ইসলাম ও হাফিজুল ইসলামের মতো ব্যক্তিদের নিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তারা সাধারণ বেকার তরুণ-তরুণীদের স্থায়ী বেতনের চাকরির লোভ দেখিয়ে বেস্ট লাইফে বীমা পলিসি করাতে বাধ্য করছে।

ভুক্তভোগী মো. সজীব মিয়া জানান, তাকে নির্দিষ্ট বেতনের চাকরির কথা বলে ২ লাখ ২৪ হাজার টাকার একটি পলিসি (নং: ১৭৫০০০০০০-৮) করানো হয়। কিন্তু পরবর্তীতে কোনো বেতন-ভাতা না দিয়ে উল্টো আরও বীমা করানোর জন্য চাপ দেওয়া হতে থাকে। সজীব মিয়ার মতো মোসা. নাজনীন সুলতানা (বীমা অঙ্ক ৯৪ হাজার), মো. মজনু শেখ (২ লাখ ৪০ হাজার), জুয়েল সিকদার (২ লাখ ৯৮ হাজার), মোসা. সুলতানা খাতুন (২ লাখ ৩৮ হাজার), মোসা. মুনিরা পারভিন (২ লাখ ২ হাজার ৮০০), মো. শওকত হোসেন (২ লাখ ৯৯ হাজার) ও মারুফা (২ লাখ ৩৫ হাজার)-সহ শত শত সাধারণ মানুষ একই প্রতারণার শিকার হয়েছেন। প্রথমে চাকরি ও প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে নিজেদের বা পরিবারের নামে পলিসি করিয়ে সাময়িক কিছু বেতন দেওয়া হলেও, পরবর্তীতে নতুন পলিসি এনে না দেওয়া পর্যন্ত মূল কমিশন বা টাকা ভাঙানোর কোনো নিয়মই আগে থেকে জানানো হয় না।

সংগঠনে চরম বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি ফরিদুল সম্প্রতি যমুনা লাইফ থেকে অব্যাহতি না নেওয়া ডিএমডি মো. আব্দুস সালামকে এনে প্রায় ১৫০ জন গ্রাহককে চাকরির ফাঁদে ফেলে পলিসি করিয়েছেন। শুধু তা-ই নয়, দেলোয়ার হোসেন মৃধা নামের রাজধানীর এক পরিচিত রাজনৈতিক ক্যাডারকে তিনি বেস্ট লাইফের ডিএমডি পদে নিয়োগ দিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলন দমন ও ছাত্র হত্যায় মদদ দেওয়ার অভিযোগে মতিঝিল, পল্টন ও রমনা থানায় দেলোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক থাকলেও বেস্ট লাইফের অফিশিয়াল ওয়েবসাইটে তাঁর নাম ও ছবি বহাল রয়েছে।

বেস্ট লাইফে যোগ দেওয়ার আগেও ফরিদুলের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে। যমুনা লাইফ ইন্স্যুরেন্সে থাকাকালীন গ্রাহকের প্রিমিয়ামের টাকা অফিশিয়াল অ্যাকাউন্টে জমা না দিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ভুয়া তথ্য দিয়ে প্রণোদনা নেওয়া এবং কক্সবাজার সম্মেলনের বরাদ্দ করা টাকা আত্মসাতেরও অভিযোগ ওঠে। সানফ্লাওয়ার লাইফ, হোমল্যান্ড লাইফ ও গোল্ডেন লাইফেও তাঁর কর্মকান্ড ছিল বির্তর্কিত। এমনকি যমুনা লাইফে থাকাকালীন জয়পুরহাটের এক নারী কর্মীর সাথে সম্পর্ক জানাজানি হলে বিয়ে করতে বাধ্য হন। ঠাকুরগাঁও, বগুড়া, কুমিল্লা ও ঢাকায় এই কর্মকর্তার নারী সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে তাঁর ঘনিষ্ঠ সুত্র জানিয়েছে।

ফরিদুলের সব অপকর্ম ও কেলেঙ্কারি জেনেও তাঁকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন বেস্ট লাইফের সিইও নুরুল ইসলাম। এরপর ব্যবসার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া সত্ত্বেও সব সুযোগ-সুবিধা বহাল রেখে তিনি চরম স্বজনপ্রীতির পরিচয় দিয়েছেন। ফরিদুলের নতুন সংগঠনের ব্যবসা কম থাকলেও পুরনো প্রিমিয়ামের জোরে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার টাকা বেতন, ফুল-টাইম গাড়ি, জ্বালানি, ড্রাইভার ও ভ্রমণ বিলসহ সব সুবিধা গুনে নিচ্ছেন ফরিদুল। কোম্পানি সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনি মাত্র ৫১ লাখ ৫৮ হাজার টাকা প্রথম বর্ষের প্রিমিয়াম এবং ১৮ লাখ ৯৭ হাজার টাকা নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করেছেন।

অভিযোগ নিয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফরিদুল আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সিইও নুরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমনা পারভিন একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে কোম্পানির সেক্রেটারি মো. ওয়ালিউল ইসলাম সিকদার বলেন, “আসলে এটা তো আমার বিষয় নয়। এছাড়া মনে হয়, এর পেছনে অন্য কোনো ঘটনা আছে। তারপরও বিষয়টি নিয়ে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলব।”

বেস্ট লাইফের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক জানান, বেস্ট লাইফে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। প্রতিষ্ঠানে অবৈধ কর্মকাণ্ড হলে তাঁরা কঠোর ব্যবস্থা নেবেন।

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ-এর জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমান এ বিষয়ে বলেন, “বীমা খাতের সুশাসন বজায় রাখতে এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানি ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বেস্ট লাইফে ফরিদুলের সিন্ডিকেটের দাপট! ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসির বোর্ড সভা ১২ নভেম্বর ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চাইলেন শেখ হাসিনা স্বপ্নের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ, গুরুত্ব টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে রমজানে ১১ পণ্য আমদানির এলসি শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It