1. news@gmail.com : news :

৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার

  • Update Time : Monday, November 9, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি করে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়ে সংসদ সদস্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে ছয়টি হাসপাতালে ১০০ শয্যা করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন-টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম- প্রাথমিকভাবে এই ছয়টি জায়গায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করবো। এগুলো শুধু আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা দেবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের উদ্যোগের অংশ।

এর আগে, দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর করা হয়েছে। দেশের খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একইভাবে শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বেস্ট লাইফে ফরিদুলের সিন্ডিকেটের দাপট! ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসির বোর্ড সভা ১২ নভেম্বর ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চাইলেন শেখ হাসিনা স্বপ্নের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ, গুরুত্ব টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে রমজানে ১১ পণ্য আমদানির এলসি শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It