1. news@gmail.com : news :

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল কানাডাও

  • Update Time : Sunday, December 7, 2025
ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের কাছে শনিবার রাতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা এটিকে আরও শক্তিশালীভাবে অনুভূত হতে সাহায্য করেছে।

ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে।

ভূমিকম্পের তীব্রতায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কানাডার হোয়াইটহর্স পুলিশ জানায়, কম্পন অনুভূত হওয়ার পরই তাদের জরুরি নম্বরে বেশ কয়েকটি কল আসে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঘর কেঁপে ওঠা, জানালা দুলে ওঠা এবং তাক থেকে বিভিন্ন জিনিস পড়ে যাওয়ার কথা শেয়ার করেছেন।

ইউএসজিএস নিশ্চিত করেছে যে মূল ভূমিকম্পের পর ওই এলাকায় একাধিক আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ও বারবার আফটারশকের কারণে এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তবর্তী পাহাড়ি প্রত্যন্ত এলাকাজুড়ে ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি—যা স্বস্তির খবর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It