ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ICSB) কর্তৃক আয়োজিত ‘13th ICSB National Award for Corporate Governance Excellence, 2025’-এ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এর কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন কোম্পানীর ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ এমদাদ উল্লাহ। সাথে ছিলেন কোম্পানীর সিএফও আবু আহমেদ কবির, হেড অব অডিটর রাজীব রায় এবং কোম্পানী সচিব জি.এম.রাশেদ।
সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি অবিচল প্রতিশ্রুতিরই এক অনন্য স্বীকৃতি হল এই সম্মাননা।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply