1. news@gmail.com : news :

বেইজিংয়ে বৈঠকে শি জিনপিংকে ‘মহান নেতা’ বললেন ডোনাল্ড ট্রাম্প

  • Update Time : Thursday, May 14, 2026

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘মহান নেতা’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতেই তিনি এ মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই দেশের রাষ্ট্রপ্রধান মুখোমুখি আলোচনায় বসেন। বৈঠকের আগে আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান ট্রাম্প।

তিনি বলেন, এই অভ্যর্থনা ছিল বিরল সম্মান, যা খুব কম মানুষই পেয়ে থাকেন। একই সঙ্গে তিনি শিশুদের উপস্থিতি ও আয়োজনের প্রশংসা করেন। ট্রাম্প বলেন, শিশুদের আনন্দ ও অংশগ্রহণ তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

পরে শি জিনপিংকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আপনি একজন মহান নেতা।” তিনি আরও বলেন, অনেকেই এমন মন্তব্য পছন্দ না করলেও তিনি সত্য বলতেই পছন্দ করেন।

বৈঠকে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। ট্রাম্প বলেন, বিশ্বের শীর্ষ ব্যবসায়ী ও করপোরেট প্রতিনিধিদের একটি বড় দল এ সফরে তার সঙ্গে রয়েছে, যারা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী।

ট্রাম্প বুধবার (১৩ মে) থেকে শুক্রবার (১৫ মে) পর্যন্ত চীন সফর করছেন। এটি চীনে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর এবং ২০১৭ সালের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর।

এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই দেশ শুল্কসংক্রান্ত উত্তেজনা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়।

এবারের আলোচনায় যুক্তরাষ্ট্র চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ শিথিলের মেয়াদ বাড়ানো, বিমান, কৃষি ও জ্বালানি খাতে সম্ভাব্য চুক্তি এবং ইরানসহ বিভিন্ন বৈদেশিক নীতি বিষয়ক ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It