1. news@gmail.com : news :

বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : Monday, October 13, 2025

আজ ১৩ অক্টোবর (সোমবার) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও পদ্ধতি, গণভোট, নির্বাচন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া এবং পিআর পদ্ধতিসহ ইলেকশন সম্পর্কিত নানা বিষয়ে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে ইলেকশন কমিশনের খোলামেলা আলোচনা হয়।

বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ মিলিত হন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It