1. news@gmail.com : news :

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মচারীদের নতুন আলো

  • Update Time : Saturday, March 28, 2026

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের সরকারি কর্মচারীদের জন্য আশার আলো হয়ে এসেছে নবম পে-স্কেল। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে সরকার।

সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে নতুন পে-স্কেল প্রদানের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও জানান। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় একবারে পুরো পে-স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই এটি তিনটি ধাপে কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ইতিবাচক অবস্থানও বৈঠকে প্রতিমন্ত্রীর মাধ্যমে কর্মচারীদের জানানো হয়েছে।

গত বছরের ২৭ জুলাই গঠিত পে-কমিশন দীর্ঘ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর চলতি বছরের ২১ জানুয়ারি সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। যদিও এখনো কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবুও প্রতিমন্ত্রীর এই বক্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বেতন বৃদ্ধির এই প্রক্রিয়া দ্রুত শুরু হলে সাধারণ কর্মচারীদের নিত্যদিনের আর্থিক চাপ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লাখো সরকারি চাকরিজীবী এখন কেবল সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It