1. news@gmail.com : news :

খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

  • Update Time : Monday, March 9, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় গত সপ্তাহে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এমন এক সময় এই বিশাল দায়িত্বভার কাঁধে নিলেন যখন দেশটি ৪৭ বছরের ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

ইরানের শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), সশস্ত্র বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারা দ্রুত নতুন নেতার প্রতি তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সর্বাত্মক আক্রমণ শুরুর পর থেকে ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি নতুন সর্বোচ্চ নেতার চারপাশে ঐক্যের আহ্বান জানিয়েছেন।

পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নতুন সর্বোচ্চ নেতাকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা ‌‘ধর্মীয় ও জাতীয় কর্তব্য’।

মোজতবা খামেনি এর আগে কখনো কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে কয়েক দশক ধরে সর্বোচ্চ নেতার অভ্যন্তরীণ বৃত্তে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে কাজ করে আসছেন এবং আইআরজিসির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে খামেনিকে তার বাবার সম্ভাব্য শীর্ষস্থানীয় বিকল্প হিসেবে ক্রমবর্ধমানভাবে প্রচার করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্ষেত্রে তার বাবার অবস্থান গ্রহণ করবেন বলেই ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১০ লাখ টাকা বিনিয়োগেই এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির হাসান হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It