1. news@gmail.com : news :

১০ লাখ টাকা বিনিয়োগেই এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ

  • Update Time : Tuesday, November 24, 2026

ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের জন্য গঠিত পুঁজিবাজারের এসএমই বোর্ডে বিনিয়োগের প্রবেশসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বোর্ডে শেয়ার কেনাবেচার যোগ্যতা অর্জনে একজন ব্যক্তি বিনিয়োগকারীর ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এর ফলে তুলনামূলক কম মূলধন নিয়েও বিনিয়োগকারীদের এসএমই বোর্ডের লেনদেনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ১ হাজার ৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে বিএসইসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এসএমই বোর্ডের সেকেন্ডারি মার্কেটে শেয়ার লেনদেন করতে হলে একজন যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীর পুঁজিবাজারে কমপক্ষে ১০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে। এতদিন এ ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগের শর্ত ছিল ৩০ লাখ টাকা। অর্থাৎ নতুন সিদ্ধান্তে বিনিয়োগের বাধ্যবাধকতা ২০ লাখ টাকা কমানো হয়েছে।

তবে সিদ্ধান্তটি কমিশন সভায় অনুমোদিত হলেও এখনই কার্যকর হচ্ছে না। এ বিষয়ে বিএসইসির আগের আদেশ বা নির্দেশনা সংশোধন করে নতুন আদেশ জারি করতে হবে। নতুন আদেশ জারির দিন থেকেই কমানো বিনিয়োগসীমা কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
১০ লাখ টাকা বিনিয়োগেই এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির হাসান হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল এআই খাতের মন্দায় চাপে এশিয়ার পুঁজিবাজার, স্থিতিশীলতায় তিন দেশের ভিন্ন কৌশল

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It