1. news@gmail.com : news :

ইরান যুদ্ধ শেষ করতে চীন-রাশিয়ার প্রয়োজন নেই: ট্রাম্প

  • Update Time : Thursday, November 19, 2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের যুদ্ধ শেষ করতে চীন বা রাশিয়ার সহায়তা যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই। তার দাবি, তেহরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং ইরানি কর্মকর্তারা চুক্তিতে পৌঁছাতে চান।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সংঘাত শেষ করতে বেইজিং ও মস্কোর সহায়তা চাইবেন কি না, ফক্স নিউজের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের কোনও সাহায্য দরকার নেই।

তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটনতিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন

তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করেছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা মূল শক্তির প্রায় ১২ থেকে ১৩ শতাংশে নামিয়ে এনেছে।

তবে ১৫ নভেম্বর ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাতে জানায়, উৎপাদন স্থাপনায় ব্যাপক ক্ষতি সত্ত্বেও ইরানের কাছে এখনও আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It