1. news@gmail.com : news :

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

  • Update Time : Wednesday, November 18, 2026

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চলমান অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সংসদে রিজার্ভের তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

রেমিট্যান্সকে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ খাতের বিকাশে উদ্যোগ নিয়েছিলেন। তাঁর উদ্যোগেই বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা গড়ে ওঠে।

প্রধানমন্ত্রী আরও জানান, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, লেনদেন ব্যয় কমানো এবং প্রবাসীদের দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।

তিনি বলেন, দেশের তফসিলি ব্যাংকগুলোর পাশাপাশি বিদেশের এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের সঙ্গে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স নেটওয়ার্ক যুক্ত করা সহজ হচ্ছে। একই সঙ্গে প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির কারণে অর্থ স্থানান্তরের খরচ কমছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It