1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছারের পরিচালক হিসেবে যোগদান

  • Update Time : Tuesday, November 17, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. নুরুল আফছার। সম্প্রতি তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যুক্ত হন। মো. নুরুল আফছার ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে তিনি প্রতিষ্ঠান দুটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইলেক্ট্রো মার্ট লিমিটেড বাংলাদেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের প্রসারে সুপরিচিত একটি প্রতিষ্ঠান। অন্যদিকে, ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সম্মানিত সদস্য।

এমবিএ ডিগ্রিধারী মো. নুরুল আফছারের রয়েছে ৩৩ বছরের দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা। নিজের উদ্যোগ, ব্যবসায়িক দূরদর্শিতা ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উদ্ভাবনী চিন্তাভাবনা ও নতুনত্বের প্রতি অঙ্গীকারের কারণে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

ব্যবসায়িক সাফল্য ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে একাধিক সম্মাননা অর্জন করেছেন মো. নুরুল আফছার। ২০২৬ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’ লাভ করেন।

এ ছাড়া নেপালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’ পান তিনি। শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের পক্ষ থেকে ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)-২০২৫’ সম্মাননায় ভূষিত হন।

২০২৬ সালে তিনি ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার’ এবং কম্বোডিয়ায় অনুষ্ঠিত আয়োজনে ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেন। একই বছর যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘৪র্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনি ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ লাভ করেন।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন মো. নুরুল আফছার। তিনি ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড ও বারিধারা কসমোপলিটন ক্লাবসহ বেশ কয়েকটি অভিজাত ক্লাবের সদস্য। এ ছাড়া বিভিন্ন আর্থ-সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছারের পরিচালক হিসেবে যোগদান শাহজালাল ইসলামী ব্যাংকের আয়োজনে অর্থ পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কা হাইটেক পার্কে বিনিয়োগকারীদের কর অব্যাহতির সুবিধা বীমার দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন লিপিয়ারা ভ্যাট আদায়ে এনবিআরের রেকর্ড হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ইলেকট্রনিক পণ্য রফতানিতে বাড়তি সুবিধা প্রয়োজন: সিইও, ওয়ালটন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It