1. news@gmail.com : news :

ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম

  • Update Time : Thursday, May 7, 2026

বিশ্ববাজারে টানা দুইদিন কমার পর বৃহস্পতিবার (৭ মে) আবারও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১ ডলারের বেশি বেড়েছে।  ব্রেন্ট ক্রুডের দাম সকাল ৭৮ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০২.০৫ ডলারে পৌঁছায়।  একইসময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৬ সেন্ট বা ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯৫.৮৪ ডলারে।

বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি একটি প্রস্তাবিত চুক্তি মেনে নেয়, তাহলে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এই ঘোষণা প্রকাশের পর থেকেই তেলের দাম কমতে শুরু করে।

বুধবার এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারে নেমে আসে। অপরদিকে, ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ ডলারে নেমে আসে।

তবে, ট্রাম্প ইরানকে চুক্তি গ্রহণ না করলে আরও বেশি মাত্রার বোমা হামলা চালানোর হুমকি দেওয়ার পর থেকে আবারও বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১০০ ডলারের ওপরে উঠে যায়।

এর আগে, গত ২৯ এপ্রিল ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলারে পৌঁছে যায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ ছিলো।

সান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোইউকি কিকুকাওয়া বলেন, ‘আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠক পর্যন্ত শান্তি আলোচনা চলতে পারে। তবে এরপর পরিস্থিতি কোন দিকে যাবে, তা এখনো অনিশ্চিত।‘

উল্লেখ্য যে, আগামী সপ্তাহে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

কিকুকাওয়া আরও বলেন, ‘সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হলো তেলের দাম উচ্চ পর্যায়েই থাকবে।’

তথ্যসূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It