1. news@gmail.com : news :

ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : Saturday, April 25, 2026

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ রাতে পাকিস্তানের ইসলামাবাদে সফরে যাচ্ছেন।

ইরান সরকারে তরফে এক্স -এ একটি পোস্টে জানানো হয়েছে, তিনি একটি আঞ্চলিক সফরে অংশ নেবেন, যার মধ্যে ওমানের মাসকাট এবং রাশিয়ার মস্কোও রয়েছে। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানে চলমান যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হবে।

তবে ওই পোস্টে পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য কোনো শান্তি আলোচনার কথা উল্লেখ করা হয়নি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফরে যাচ্ছেন।

পাকিস্তান সরকারের কয়েকটি সূত্রও বিবিসিকে জানিয়েছে, আরাঘচির আজ রাতেই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It