1. news@gmail.com : news :

জ্বালানি তেল নিয়ে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Update Time : Saturday, March 28, 2026

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন তিনি।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান ও কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

চিফ হুইপ আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টনের জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন আসার পথে রয়েছে। প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে, যাতে কেউ অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং তেলের দাম কোথাও না বাড়ে।

বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে দুর্ঘটনার কারণ ও ভবিষ্যতে প্রতিরোধের পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন।

চিফ হুইপ বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের এলাকাভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে। প্রতি মাসে এ ধরনের ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে। সংসদীয় স্থায়ী কমিটি গঠনের বিষয়ে আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত আশা করা যাচ্ছে। এছাড়া সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার লক্ষ্য রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It