1. news@gmail.com : news :

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

  • Update Time : Monday, December 1, 2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়।

এর আগে ২৬ নভেম্বর প্রথম ধাপে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

দ্বিতীয় দফায় ঢাকা বিভাগের ১৮, বরিশাল বিভাগের ৪, চট্টগ্রাম বিভাগের ৭, খুলনা বিভাগের ১২, রংপুর বিভাগের ১১, রাজশাহী বিভাগের ১৪, সিলেট বিভাগের ৮ এবং ময়মনসিংহ বিভাগের ৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন আট প্রজ্ঞাপনে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‌‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।

নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ওইদিন বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

বদলি করা কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংকের আমানতকারীরা যেকোনো সময় টাকা তুলতে পারবেন : গভর্নর যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য এখন অত্যন্ত উপযোগী বাংলাদেশ: ড. তিতুমীর দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় আন্তর্জাতিক সাফল্য চারটি আন্তর্জাতিক পুরস্কারসহ পিএইচডি ডিগ্রি অর্জন করলেন নোবিপ্রবি শিক্ষক আব্দুস সালাম বিমান-রেল-সড়ক-সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট অনুমোদন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It