1. news@gmail.com : news :

ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলামী

  • Update Time : Monday, June 2, 2025
জামায়াতে ইসলামী

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেছেন, তারা নির্বাচনের তারিখের বিষয়ে কঠোর নয়, নমনীয় থাকতে চায়। তাঁদের চাওয়া ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হোক।

আজ সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই অবস্থান জানিয়েছে দলটি। বৈঠক শেষে বেরিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন।

বৈঠকে আলোচনার বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে, প্রথম হচ্ছে সংস্কারের বিষয়। আমরা বলেছি, জুলাইয়ের ভেতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয় ঐকমত্য হয়েছে। কিছু বিষয়ে সামান্য সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মাঝে। আগামীকাল থেকে সব দলকে একসাথ করে একটা মিটিং হবে। সেখানে এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। আর যেসব বিষয়ে মৌলিক কিন্তু ঐকমত্য হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনায় এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছাতে পারব।’

নির্বাচনের তারিখের বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর টু জুন, কিছু পলিটিক্যাল পার্টি বলেছে ডিসেম্বর। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন ও মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে, জুন বাদ দিলে ওনার (প্রধান উপদেষ্টা) যে কমিটমেন্ট (প্রতিশ্রুতি) আছে, কমিটমেন্টের যে টাইমলাইন (সময়সীমা), সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা আছে। আমরা বলেছি, এর ভেতরেই আপনি একটা ডেট (তারিখ) ঘোষণা করবেন।’

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় অবস্থানে রয়েছে বিএনপি। আজকের বৈঠকেও দলের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন। এ বিষয়ে জামায়াত নেতা বলেন, ‘আমরা এটাও বলেছি কোনো একটি দল বা কেউ কোনো একটা নির্ধারিত তারিখের ব্যাপারে খুব শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াইজ না, আমরা ফ্লেক্সিবিলিটি (নমনীয়তা) চাই, মানে এই সময়ের ভেতরে আমরা নির্বাচন চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It