1. news@gmail.com : news :

২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফায় রেকর্ড বৃদ্ধি

  • Update Time : Tuesday, January 13, 2026

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ২০২৫ সালে পরিচালন মুনাফায় সর্বোচ্চ রেকর্ড অর্জন করেছে। ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮ হাজার ১৭ কোটি ৩৫ লাখ টাকা, যা ২০২৪ সালের তুলনায় ২ হাজার ৩২২ কোটি ৮০ লাখ টাকা বেশি।

মঙ্গলবার মতিঝিলের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত আলী খান এ তথ্য জানান। তিনি বলেন, প্রভিশন সংরক্ষণের পরও নেট মুনাফা প্রায় ১,৫০০ কোটি টাকা বা তার বেশি হবে।

শওকত আলী খান আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি ব্যাংকের একটি বড় সমস্যা ছিল মূলধন ঘাটতি। তবে ২০২৫ সালে সোনালী ব্যাংকের আর কোনো মূলধন ঘাটতি নেই। খেলাপি ঋণের হার ১৫.৪ শতাংশে নেমেছে, যা ২০২৬ সালে ১১-১২ শতাংশে এবং তিন বছরের মধ্যে সিঙ্গেল ডিজিটে নামানোর লক্ষ্য রয়েছে।

বর্তমানে ব্যাংকের ক্যাপিটাল রিস্ক ওয়েটেড রেশিও ন্যূনতম প্রয়োজনীয় ১০ শতাংশের চেয়ে বেশি, ফলে ব্যবসা সম্প্রসারণের সুযোগ আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় ৫,৫০০ কোটি টাকার এলসি কমিশন আদায় হলে ব্যাংকের মূলধন আরও শক্তিশালী হবে।

শওকত আলী খান খেলাপি ঋণ আদায় ও ঋণ কনসেন্ট্রেশন নিয়ন্ত্রণে সফলতা তুলে ধরে বলেন, শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে ইতোমধ্যে ৭৪৫ কোটি টাকা আদায় হয়েছে। তিনি আমানত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বনের বিষয়েও গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালে ব্যাংকের আয় আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে সোনালী ব্যাংকের পারফরম্যান্স আরও উন্নত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It