1. news@gmail.com : news :

১ আগস্ট জামায়াতে ইসলামীর ‘জুলাই’২৪ এর শহীদদের স্মরণে জাতীয় সেমিনার

  • Update Time : Tuesday, July 29, 2025
আগামী ১ আগস্ট জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই’২৪ এর শহীদদের স্মরণে জাতীয় সেমিনার
জুলাই’২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ বইয়ের একাদশ ও দ্বাদশ খণ্ডের বাংলা ভার্সন এবং ১ম থেকে দ্বাদশ খণ্ডের ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠিতব্য জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
২৯ জুলাই মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় সেমিনার অনুষ্ঠানের বিভিন্ন দিক আলোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয় এবং ব্যাপকভাবে প্রচারের স্বার্থে অডিটোরিয়ামের ভেতরে ও বাইরে দুটি এলইডি স্ক্রিন এবং লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আগামী ১ আগস্ট জুমআ বার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও এড. এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও  নাজিম উদ্দিন মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে এবং উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It