1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক পিএলসির তাজপুর শাখার কার্যক্রম নতুন ঠিকানায় শুরু

  • Update Time : Sunday, March 1, 2026

গ্রাহকদের উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের একটি বিশেষায়িত শাখা নতুন ও সুপরিসর স্থানে স্থানান্তর করেছে। শাখাটির আধুনিকায়ন ও সেবার পরিধি বৃদ্ধির অংশ হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সিলেটের ওসমানীনগর থানাধীন তাজপুর বাজারের শহীদুল্লাহ মার্কেটের (দ্বিতীয় তলা) নতুন ঠিকানায় গত ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে তাজপুর এসএমই/কৃষি শাখাটি তাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করে। পরবর্তীতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে নতুন এই কার্যালয়টির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এর আগে শাখাটি একই এলাকার পূবালী ম্যানশন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দিন খান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমই অ্যান্ড এগ্রিকালচার বিভাগের বিভাগীয় প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশিকুজ্জামান খান এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আবু তাহের। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নতুন এই ঠিকানায় আধুনিক প্রযুক্তিনির্ভর এসএমই ও কৃষি ব্যাংকিং সেবা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই স্থানান্তরের ফলে স্থানীয় গ্রাহকগণ আরও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন এবং এর মাধ্যমে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It