1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক’র ১৩৭তম “গৌরীপুর শাখা” উদ্বোধন

  • Update Time : Tuesday, December 30, 2025

নিজস্ব প্রতিবেদক:

আধুনিক ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি. জিন্নত আলী কমপে¬ক্স, হোমনা রোড, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা’তে ১৩৭তম ‘গৌরীপুর শাখা’ উদ্বোধন করেছে।

সম্প্রতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো.সেকান্দার-ই-আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে, সাউথইস্ট ব্যাংক পিএলসি’র এসএমই এন্ড এগ্রি ক্রেডিট বিভাগের প্রধান মোহাম্মদ আশিকুজ্জামান খান, লজিস্টিকস অ্যান্ড জেনারেল সার্ভিসেস বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান, গৌরীপুর শাখার শাখা প্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে আরও জোরদার করা এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক সবসময় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। এই শাখার মাধ্যমে তথ্যপ্রযুক্তি-সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিংয়ের সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাও গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It