1. news@gmail.com : news :

শ্রেষ্ঠ ইসলামী ব্যাংকিং উইন্ডো সম্মাননা পেল পূবালী ব্যাংক

  • Update Time : Wednesday, December 3, 2025

পূবালী ব্যাংক পিএলসি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কেমব্রিজ আইএফএ-ইউকে কর্তৃক ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস (আইআরবিএ) “বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী ব্যাংকিং উইন্ডো ২০২৫” হিসেবে মনোনীত হয়েছে।

ইসলামিক ব্যাংকিং সেবায় পূবালী ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি, শরিয়াহ-সম্মত ব্যাংকিং নীতিমালা অনুসরণে কঠোর প্রতিশ্রুতি, শক্তিশালী পণ্যসেবা, মানসম্মত গ্রাহক অভিজ্ঞতা এবং আধুনিক ইসলামী আর্থিক সমাধান প্রদানে উদ্ভাবনী উদ্যোগ সবকিছুই এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই অর্জন পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং সেবায় সততা, স্বচ্ছতা এবং গ্রাহকের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। কেমব্রিজ আইএফএ কর্তৃক আয়োজিত ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস বিশ্বে প্রথম ও অন্যতম মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম, যা ইসলামী রিটেইল ব্যাংকিং খাতের শ্রেষ্ঠত্ব ও সেরা চর্চাকে স্বীকৃতি দিয়ে থাকে।

বাংলাদেশে শরিয়াহ-ভিত্তিক আর্থিক সেবার চাহিদা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থার ব্যাপক বিস্তৃতির প্রেক্ষাপটে আইআরবিএ-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি পূবালী ব্যাংককে ইসলামী ব্যাংকিং খাতে আরও সুদূরপ্রসারী ভূমিকা পালনের পথ সুগম করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It