1. news@gmail.com : news :

রূপালী ব্যাংকের নতুন পরিচালক সাইফুল ইসলাম

  • Update Time : Tuesday, April 28, 2026

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন পরিচালক হিসেবে সাইফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ছিলেন।

সোমবার (২৭ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত নিয়োগের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাইফুল ইসলামকে তিন বছরের জন্য পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It