1. news@gmail.com : news :
শিরোনাম :
রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে সাইফুল ইসলামের যোগদান কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ ঈদকে সামনে রেখে ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ২৪ হাজার কোটি টাকা উন্মোচিত হচ্ছে ইয়াদিয়ার নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২৬ পোশাক কারখানার সংকট: প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম তদন্তের দাবি ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৪০ কোটি টাকা খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড়টি এবার কোরবানীর হাটে, দাম ২২ লাখ

রাতে রাজধানীতে জামায়াতের মিছিল

  • প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

রাজধানীতে ঢাকায় আগামী ১৯ জুলাই ডাকা জাতীয় সমাবেশ বাস্তবায়নে কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় সমাবেশ, গণসংযোগ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৯ জুলাই) রাতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে কারওয়ান বাজার আম্বরশাহ শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফার্মগেট গোল চত্বরে পথসভার মাধ্যমে শেষ হয়।

কারওয়ান বাজারে গণসংযোগ ও মিছিল পূর্ব সমাবেশে সেলিম উদ্দিন বলেন, ১৯ জুলাই জাতীয় সমাবেশের দিন রাজধানীর প্রতিটি প্রান্তে জনস্রোত তৈরি করতে জামায়াতের কর্মীদের নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াত ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের প্রতিটি প্রান্তর হবে বৈষম্যহীন, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ জনপদ। যে জনপদে মানুষের অধিকার নিশ্চিতে কারও কাছে ধরনা দিতে হবে না।

সেলিম উদ্দিন আরও বলেন, জনপ্রতিনিধিরা শাসক নয়, হবে খাদেম। জামায়াত সে ধরনের সমাজ কায়েমে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি দেশবাসীকে, বিশেষ করে রাজধানীবাসীকে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগদানের আহ্বান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য জিল্লুর রহমান, আহসান উল্লাহ, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, আবু সাঈদ মন্ডল ও এস এম মনির আহমেদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It