1. news@gmail.com : news :

যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : Monday, October 6, 2025

যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলাম নেতারা। আজ সোমবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে এক সাক্ষাতে মিলিত হন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মিসেস সাইয়েদা রুম্মান, কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ডা. শাহানা পারভিন।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, ব্যবসায়-বাণিজ্যের সার্বিক অগ্রগতি, বিশেষ করে গার্মেন্টস, ঔষধ শিল্প, কৃষিখাত, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্যের ভূমিকা কী হতে পারে সে বিষয়েও মতবিনিময় করা হয়।

এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিশেষত হস্ত ও কুটির শিল্পে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। নারীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা ও অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It