1. news@gmail.com : news :

মার্কেন্টাইল ব্যাংকের ‘মতিঝিল শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

  • Update Time : Sunday, November 30, 2025

আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘মতিঝিল শাখা’ স্থানান্তরিত হয়ে ঢাকা চেম্বার ভবনে আজ থেকে রবিবার (৩০ নভেম্বর) কার্যক্রম শুরু করেছে।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডিসিসিআই এর সেক্রেটারি ড. এ.কে.এম. আসাদুজ্জামান পাটোয়ারী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, মার্ক এসোসিয়েটস (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুসতাক কাদের এবং হাইটেক প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ এর চেয়ারম্যান সৌমিত্র চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন, মতিঝিল শাখার প্রধান মোঃ ফখরুজ্জামান চৌধুরী, ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোঃ অলিউল্লাহ প্রমুখ।

শাখা স্থানান্তর অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘মতিঝিল শাখা’র নতুন ঠিকানা- ঢাকা চেম্বার ভবন (২য় তলা), হোল্ডিং- ৬৫-৬৬, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It