1. news@gmail.com : news :

মার্কেন্টাইল ব্যাংকের অনুদানে বাকৃবিতে কৃষি গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা

  • Update Time : Sunday, April 26, 2026

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র অংশীদারিত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কৃষি অনুষদ সম্মেলন কক্ষে গত শনিবার (২৫ এপ্রিল) “কৃষিপণ্য ও মৎস্যের ফসলত্তোর ক্ষয়ক্ষতি হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম উদ্ভাবন” গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ১ কোটি ৬০ লাখ টাকা অনুদানে পরিচালিত এ গবেষণা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে গবেষণার ফলাফল ও প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরা হয়।বাংলাদেশ অর্থনীতি

রবিবার (২৬ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা ড. তপস চন্দ্র পাল এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের প্রিসিশন এগ্রিকালচার ও টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. মনজুরুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষি উদ্যোক্তা, গবেষণা প্রকল্পের সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধ্যাপকবৃন্দ, কৃষি বিজ্ঞানী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের মাধ্যমে মোট ১৯টি ড্রায়ার তৈরি করা হয়েছে, যার মধ্যে ১০টি ড্রায়ার ইতোমধ্যে কক্সবাজার, পটুয়াখালী, সাতক্ষীরা, টাঙ্গাইল, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ব্যবহারকারীর পর্যায়ে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ৩টি ড্রায়ার প্রকল্পের গবেষণাগারে ব্যবহৃত হচ্ছে এবং ৬টি ড্রায়ার ব্যবহারকারীর পর্যায়ে বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It