পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বীমা গ্রাহকের বীমাদাবীর চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) ব্রাহ্মণবাড়িয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র এ বীমা দাবীর চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও,বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং ব্যবসায়িক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It