1. news@gmail.com : news :

বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

  • Update Time : Tuesday, November 3, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশি কোম্পানির অগ্রাধিকার শেয়ারের বিপরীতে বিদেশি বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন লাগবে না। একই সঙ্গে এসব শেয়ার ইস্যু ও পরিশোধের নিয়মেও ছাড় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সার্কুলারে অগ্রাধিকার শেয়ার ইস্যুকারী কোম্পানি, অনিবাসী বা বিদেশি বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর করণীয় ও প্রক্রিয়া স্পষ্ট করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, বাংলাদেশি কোম্পানিগুলো অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে সর্বোচ্চ ৫ শতাংশ লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। তবে শেয়ার ইস্যুর পর সংশ্লিষ্ট কোম্পানিকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিতে হবে।

অন্যদিকে, ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এ জন্য প্রস্তাবিত লভ্যাংশের হার কেন যৌক্তিক, তা ব্যাখ্যা করে আবেদন করতে হবে।

নতুন নির্দেশনায় অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠানোর ক্ষেত্রেও নিয়ম সহজ করা হয়েছে। পাশাপাশি এসব শেয়ার পরিশোধ বা রিডেম্পশনের জন্যও বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদন নিতে হবে না।

এছাড়া অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের বিধান এবং শেয়ার ইস্যু-পরবর্তী প্রতিবেদন দাখিলের প্রক্রিয়াও সার্কুলারে পরিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে অনিবাসী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কোম্পানিগুলোর মূলধন সংগ্রহ এবং বিদেশি বিনিয়োগ ব্যবস্থাপনায় প্রশাসনিক জটিলতা কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ, আঞ্চলিক নেটওয়ার্ক গড়ার প্রস্তাব দেশের ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে, কর্মসংস্থান নিয়ে উদ্বেগ বিশ্বব্যাংকের সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ডি-থ্রি ট্রফিতে অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ কোচিং প্যানেল ওয়ালটনের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি হলেন শামীম ইসলাম

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It