1. news@gmail.com : news :

সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

  • Update Time : Tuesday, November 3, 2026

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচকসহ ডিএসইর সব কটি সূচক কমেছে। একই সঙ্গে দরপতনের তালিকায় রয়েছে বেশি সংখ্যক কোম্পানি।

মঙ্গলবার বেলা ১১টা ২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৮ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ১১ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২ হাজার ৩০ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৫ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে এক্সচেঞ্জটিতে মোট ৪৫ হাজার ১৭টি লেনদেন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ৫ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ১২৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ১৫১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন বেলা ১১টা ২ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে বাকি কোম্পানিগুলোর শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It