1. news@gmail.com : news :

বিএবি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত শরীফ জহির ও রাশেদ আহমেদ

  • প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী ।

ইউসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৫ মে) তারিখে অনুষ্ঠিত বিএবি’র ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানগণ বর্তমান মেয়াদের অবশিষ্ট সময় অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সভায় সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সভায় ব্যাংকিং খাতের উন্নয়ন ও বিএবি’র কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It