1. news@gmail.com : news :

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

  • Update Time : Sunday, April 12, 2026

নানান জল্পনা-কল্পনার পর অবশেষে ছুটির সিদ্ধান্ত পেলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খান। তাকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।রবিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার প্রেক্ষিতেই তাকে এই ছুটিতে পাঠানো হয়।

জানা যায়, ব্যাংকিং খাতে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনও ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ সাধারণত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়ে থাকে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি গত বছরের আগস্ট মাসে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান।

বৈঠকে উপস্থিত থাকা ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ওমর ফারুক খাঁনের অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

মো. ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ে অর্থ ব্যবস্থাপনা (ট্রেজারি), বৈদেশিক বাণিজ্য এবং করপোরেট বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রায় চার দশকের অভিজ্ঞ এই ব্যাংকার ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It