1. news@gmail.com : news :

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে মহাসমাবেশ স্থগিত করা হলো -ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • Update Time : Friday, January 2, 2026

আজ ২ জানুয়ারি-২০২৬, শুক্রবার দুপুরে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত।

গত ২৫ ডিসেম্বর দলের এক মিটিংয়ে শহীদ ওসমান হাদীর হন্তারককে গ্রেফতার, আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষে আগামী ৯ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কতৃক জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়েছিলো। সেই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে আগামী ৯ জানুয়ারি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনী পরিবেশের প্রতি সন্মান জানিয়ে জাতীয় মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It