1. news@gmail.com : news :

পূবালী ব্যাংকের সঙ্গে এসিআই লজিস্টিকের চুক্তি

  • Update Time : Monday, March 2, 2026

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এবং শীর্ষস্থানীয় রিটেইল চেইন এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকসেবা উন্নয়ন, মার্কেটিং ইনোভেশন, ঈজগ ইন্টিগ্রেশন এবং কো-ব্র্যান্ডেড ক্যাম্পেইন পরিচালনায় যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান এবং এসিআই পিএলসির পরিচালক (ট্রেজারি, ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং) আবু হাসান জামান।

এ সময় পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রাকিব, মহাখালী কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক মোঃ শাহীন শাহরিয়া, উপ মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মোঃ রবিউল আলম, ধানমন্ডি শাখার উপ মহাব্যবস্থাপক নিগার সুলতানা, গুলশান সার্কেল ১ কর্পোরেট শাখার উপ মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। গ্রাহকসেবা উন্নয়ন এবং উদ্ভাবনী ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে সম্মিলিতভাবে একটি শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে মার্কেটিং ইনোভেশন, উন্নত ঈজগ ইন্টিগ্রেশন এবং কো-ব্র্যান্ডেড উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও আধুনিক সেবা নিশ্চিত করা যাবে। ব্যাংকিং ও রিটেইল খাতের এই সমন্বয় ডিজিটাল পেমেন্ট, লয়্যালটি সুবিধা ও বিশেষ অফারের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সাশ্রয়ী করবে এবং উভয় প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It