1. news@gmail.com : news :

দেশজুড়ে এসিতে মাসব্যাপী ফ্রি ক্লিনিং সার্ভিস দিচ্ছে ওয়ালটন

  • Update Time : Thursday, January 15, 2026

গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে দেশজুড়ে মাসব্যাপী ফ্রি ক্লিনিং সার্ভিস ক্যাম্পেইন চালাচ্ছে দেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন।

ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে ওয়ালটন এসির গ্রাহকদের ফ্রি ক্লিনিং সার্ভিস দেওয়া হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে এই সার্ভিস ক্যাম্পেইন। ‘সেরা বিক্রয়োত্তর সেবার অঙ্গীকার’ এই স্লোগানে চালু হওয়া ওই ক্যাম্পেইনের উদ্দেশ্য ব্র্যান্ড লয়ালিটি বৃদ্ধি ও গ্রাহকদের সন্তুষ্টি অর্জন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে মাসব্যাপী ওই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল হোসাইন, এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ সার্ভিস অফিসার নিয়ামুল হক এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান হোসাইন প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম বলেন, ওয়ালটন শুধু পণ্য বিক্রয়ই করে না, গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে বিশেষ গুরুত্ব দেয়। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের আন্তর্জাতিক মানসম্পন্ন উন্নত সেবা প্রদান করছে। দক্ষ সার্ভিস এক্সপার্টদের মাধ্যমে সারা দেশে এসির ক্লিনিং সার্ভিস দেওয়া হচ্ছে।

তিনি জানান, ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ফ্রি সার্ভিসিংয়ের আওতায় গ্রাহকরা শুধু এসি ক্লিনিং সুবিধা পাবেন। কোনো যন্ত্রাংশ প্রয়োজন হলে ওয়ারেন্টি নীতিমালা অনুযায়ী গ্রাহকদের খরচ বহন করতে হবে। নীতিমালা অনুযায়ী একজন গ্রাহক একাধিক এসির জন্য একাধিক সার্ভিস গ্রহণ করতে পারবেন; তবে ক্যাম্পেইন চলাকালীন সময়ে একটি এসির জন্য শুধুমাত্র একবার ফ্রি ক্লিনিং সার্ভিস গ্রহণ করতে পারবেন।

জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে কেনা সব এসির ক্লিনিং সার্ভিস শতভাগ ফ্রি। আর ২০২৪ সালের আগে কেনা সব এসির ক্লিনিং সার্ভিসে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকগণ। সুবিধাটি পেতে গ্রাহকগণ ১৬২৬৭ এবং ০৮০০০০১৭২৭৭ টোল ফ্রি নম্বরগুলোতে কল করে রেজিস্ট্রেশন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It