1. news@gmail.com : news :

তুরস্কে ওষুধ রপ্তানি করবে রেনাটা

  • Update Time : Thursday, January 8, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান রেনাটা পিএলসি তুরস্কে ওষুধ রপ্তানির অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ লক্ষ্যে দেশটির নিয়ন্ত্রক সংস্থা টার্কিশ মেডিসিনস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এজেন্সির অনুমোদন অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

রেনাটা তুরস্কে ওরাল ডোজ ফার্মাসিউটিক্যাল পণ্য (ট্যাবলেটস ও ক্যাপসুলস) রপ্তানি করবে। রেনাটার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থান করায় তুরস্ক আন্তর্জাতিক ওষুধ রপ্তানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাজার।

এই অনুমোদনের মাধ্যমে ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের বাজারে তাদের উপস্থিতি আরও বিস্তৃত হবে এবং রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It