1. news@gmail.com : news :

জামায়াত আমীরের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

  • Update Time : Tuesday, November 18, 2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশ্ব ব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসমের নেতৃত্বে প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে এ বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিসেস মেহরিন এ. মাহবুব এবং অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব জনাব মুহাম্মাদ সফিউল্লাহ এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের অবকাঠামো সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, করব্যবস্থা এবং সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It