1. news@gmail.com : news :

চুয়াডাঙ্গায় শাহজালাল ইসলামী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : Monday, April 13, 2026

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এবং চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সকল তফসিলি ব্যাংকের সহযোগিতায় গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে চুয়াডাঙ্গা জেলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে বর্ণাঢ্য এই সম্মেলনের আয়োজন করে।

উক্ত স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান এবং উপ-পরিচালক মো. মাহবুব-উল আলম। এছাড়া শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক এস. এম. রাশেদুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আবু সায়েম। সম্মেলনে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ শিক্ষার্থীদের সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং সঞ্চয় কীভাবে ভবিষ্যৎ জীবনে একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়ায় তা তুলে ধরেন। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করার লক্ষ্যে স্টুডেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ব্যাংকিং খাতে ছাত্র-ছাত্রীদের উল্লেখযোগ্য পরিমাণ আমানত বর্তমানে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন।

স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It