1. news@gmail.com : news :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জেনিথ ইসলামী লাইফের গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : Sunday, January 11, 2026

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর উদ্যোগে সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে গ্রুপ বীমা ও স্বাস্থ্য বীমার উপর কীনোট উপস্থাপন করেন জেনিথ লাইফের কোম্পানি সচিব আবদুর রহমান।

অনলাইনে দাবী উপস্থাপনের উপর লাইভ প্রেজেন্টেশন করেন কোম্পানির গ্রুপ বীমা বিভাগের প্রধান মোঃ আনোয়ার হোসেন সরকার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর প্রফেসর ড. মো: আবদুল হাকিম এবং পরিসংখ্যান বিভাগের প্রধান প্রফেসর ড. দুলাল চন্দ্র নন্দী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক।

অনুষ্ঠানে কোম্পানির জিএম মো: নাসির উদ্দিন মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It