1. news@gmail.com : news :

কম সুদে ছোট অঙ্কের ঋণ দেবে ইউসিবি

  • Update Time : Wednesday, November 19, 2025

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ‘ডিজিটাল ক্ষুদ্রঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমের একটি চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে ইউসিবি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা ব্যবহার করে কম সুদে ছোট অঙ্কের ঋণ দেবে। পুরো প্রক্রিয়াটি মোবাইল ও ইন্টারনেট–নির্ভর হবে, তাই গ্রাহকরা খুব তাড়াতাড়ি, সহজ আর স্বচ্ছভাবে এই ঋণ নিতে পারবেন। বিশেষ করে যারা আগে ব্যাংকের সেবা পেতেন না, তাদের জন্য এটি নতুন সুযোগ তৈরি করবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক রুপ রতন পাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা বলেন, এই ডিজিটাল ক্ষুদ্রঋণ ব্যবস্থা দেশের আর্থিক সেবা আরও সহজ করবে এবং কম আয়ের মানুষের জীবনযাত্রা উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It