1. news@gmail.com : news :
শিরোনাম :
হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২৬ পোশাক কারখানার সংকট: প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম তদন্তের দাবি ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৪০ কোটি টাকা খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড়টি এবার কোরবানীর হাটে, দাম ২২ লাখ বোরো মৌসুমে জমে উঠেছে মাগুরার বেড়-মাথালের বাজার ২০ ব্যাংকের মূলধন ঘাটতি ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা মুন্সিগঞ্জ জেলায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’

এমপিও শিক্ষকদের বেতন-ঈদ বোনাস নিয়ে সুখবর দিলো মাউশি

  • প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
মাউশি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

চলতি মাসের মধ্যে বেতন ও ঈদুল ফিতরের বোনাস পাবেন তারা। রোববার (৯ মার্চ) রাতে মাউশি অধিদপ্তরের প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করে মাউশির অর্থ ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান, আগামী ২০ মার্চের মধ্যে শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর আগেও তারা বেতন পেতে পারেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনসহ অন্যান্য বিষয়ে জটিলতা তৈরি হলে বেতন পেতে আরও দু-তিনদিন সময় লাগতে পারে।

শিক্ষক-কর্মচারীরা বেতনের সঙ্গে ঈদের বোনাসের অর্থ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই ঈদের বোনাস পাবেন শিক্ষক-কর্মচারীরা। সেভাবে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে।

সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসেই পাবেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রশাসন ও ক্রয় উইংয়ের এ কর্মকর্তা বলেন, মার্চ মাসের বেতন চলতি মাসে হবে না। এটা মোটামুটি নিশ্চিত। শিক্ষক-কর্মচারীরা মার্চ মাসের বেতন এপ্রিলে পাবেন।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হতো। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়।

পরবর্তীতে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পান। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার ও চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ শিক্ষক-কর্মচারীকে ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/১১মার্চ)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It